• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৩৭:৫২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রস্তাবিত বাজেটে কোনো অর্থনৈতিক সংস্কার আসবে না: নাহিদ ইসলাম

১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৩৮

প্রস্তাবিত বাজেটে কোনো অর্থনৈতিক সংস্কার আসবে না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনীতিতে কোনো মৌলিক সংস্কার আসবে না।

১২ জুন শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা বাস্তবতাবিরোধী। বাংলাদেশের ইতিহাসে কখনোই এত বড় রাজস্ব আদায় সম্ভব হয়নি। বর্তমান কর ব্যবস্থা ও রাজস্ব আদায়ের কাঠামোর মধ্য দিয়ে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, এই বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের সংস্কার আসবে। কিন্তু বর্তমান বাজেটের রূপরেখা অনুযায়ী কোনো অর্থনৈতিক সংস্কার সম্ভব হবে না।’

তবে ইতিবাচক কিছু উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু পণ্যের কর কমানো হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এগুলো ইতিবাচক হলেও শেষ পর্যন্ত কতটা বাস্তবায়নযোগ্য হবে তা বড় প্রশ্ন।’

বিদ্যুতের দাম বৃদ্ধিকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এত কম সময়ের ব্যবধানে আগে কখনো এভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমরা প্রতিটি বিভাগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কার্যক্রম চালাচ্ছি।’

তিনি বলেন, ‘বড় বাজেট মানেই বড় ধরনের দুর্নীতির সুযোগ তৈরি হবে। বিভিন্ন কার্ড বিতরণ বা খাল খনন কর্মসূচিতে ক্ষমতাসীন দলের এমপিরা বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলীয়রা পাচ্ছেন না। কোথাও কোনো জবাবদিহিতা নেই। বাজেটে দুর্নীতি ও ঋণখেলাপিদের রুখতে কোনো কার্যকর পদক্ষেপ নেই।’

নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ব্যর্থ হলে জনগণের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪




Follow Us