• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:২১:২১ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

বিয়ে করেছেন আবু বাকের মজুমদার

৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৩:০৭

বিয়ে করেছেন আবু বাকের মজুমদার

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন।

৩ এপ্রিল শুক্রবার রাজধানীতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Ad
Ad

তার সহধর্মিণী রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

Ad

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাফিয়া রেহনুমা হৃদি সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে অবস্থান করেন। পরবর্তীতে রাজনৈতিক কারণে হল ছাড়লেও পরে আবার হলে ফিরে আসেন।

এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৯:৫০





Follow Us