• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৭:১৫ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না বিএনপি সরকার: মো. রাশেদ খাঁন

১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪১:৫২

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না বিএনপি সরকার: মো. রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

১৫ নভেম্বর রোববার দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

এশিয়ান টিভির পাঠকদের হুবহু তুলে ধরা হলো-

আরও পড়ুন

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান রিজভীর

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধ পরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না। 

নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল। গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামীলীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৩





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২