ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম- (এনসিএফ) গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকুর স্বাক্ষরিত এক কমিটিতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম- (এনসিএফ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
ন্যাশনালিস্ট সাইবার ফোরাম- (এনসিএফ), এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, উপদেষ্টা হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সকলকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ন্যাশনালিস্ট সাইবার ফোরাম- (এনসিএফ), এর সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব, ফায়েজ বিন আকরামসহ অনেক সুপরিচিত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন।
নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, জাকারিয়া আলম আপেল, যুগ্ম মহাসচিব মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বলসহ প্রমুখ।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available