• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১৮:৪৬ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

সংবাদ সম্মেলনে হাসিনার কথা বলা সার্বভৌমত্বের প্রতি হুমকি: এনসিপি

৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৩:৫৬

সংবাদ সম্মেলনে হাসিনার কথা বলা সার্বভৌমত্বের প্রতি হুমকি: এনসিপি

অনলাইন ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীতে দলটির কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে। গতকালকের সংবাদ সম্মেলণে সাকিব আল হাসান যোগ দিয়ে প্রমাণ করেছেন, গণহত্যার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত।

গতকালকের বিষয়টি নিয়ে সরকারকে আরও তৎপর থাকার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে সরকারের সতর্ক করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন
বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন
৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৬:৪৭