• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২৫:১৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ

২৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৪১:০৩

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দমন, নিপীড়ন, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও পদযাত্রা।

২৭ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় জাতীয প্রেস ক্লাবের সামনে ‘দমন, নিপীড়ন, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের’ দাবিতে গণতন্ত্রের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

জবাবদিহিতা থাকায় বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় হবে না: রিজভী

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিযা রবের সভাপতিত্বে ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহামুদ স্বপনের সঞ্চালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির ভাষণে তানিয়া রব বলেন, সরকারের লোকজন বলে বেড়াচ্ছেন, গুজব ছড়ানো হচ্ছে। আপনারা কিসের ভয় পাচ্ছেন?

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার পরপর দুইবার মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ন করেছে। এবার আর সে সুযোগ নিতে পারবেন না। এই সরকার মিথ্যাবাদী, আজকে রিজার্ভের যে পরিস্থিতি তাতে ৫ মাস পরে মানুষ খাবার পাবে না। লুটপাটের সরকারকে পদত্যাগ করতেই হবে। মিডিয়ার ভাইদেরকে বলছি, জনগণের কাছে প্রকৃত চিত্র তুলে ধরুন, দালালি করে লাভ হবে না। নির্বাচন কমিশনকে বলছি, আজ সংবিধানের দোহাই দিচ্ছেন, শেখ হাসিনা না থাকলে ওই সংবিধান ধুয়ে ধুয়ে পানি খাবেন?

আরও পড়ুন

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের দুই দশক পূর্তি আজ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের রিজার্ভ হ্রাস পেয়েছে, ভিসা নীতি কার্যকর হয়েছে তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন যদি গার্মেন্টের উপর নিষেধাজ্ঞা আসে তবে কী পরিস্থিতি হবে? সরকার ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও এখন কেন পাহারা দিতে হবে? তারা কী অন্যায় করছে? এখন যে পরিস্থিতি তাতে আপনার উচিত হবে আমেরিকা থেকে ফিরে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ভালোয় ভালোয় বিদায় নেয়া। তা না হলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। আর সেটা হবে ভয়ানক ও দুঃখজনক।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার নাকি সভা সমাবেশে বাধা দেয় না, কিন্তু শ্রমিক সংগঠনগুলো হল বুকিং নেওয়ার পরেও বিভিন্ন অজুহাতে আমাদেরকে বাধার সৃষ্টি করে। দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবো। আমাদের এ কর্মসূচি সরকারের পতনের কর্মসূচি এবং এ কর্মসূচিতে আমরা জয় লাভ করবো। আন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেএসডির সহসভাপতি সিরাজ উদ্দীন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাস নাইন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬