ডেস্ক রিপোর্ট: নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৪ জুলাই শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available