• ঢাকা
  • |
  • সোমবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০২:৫৫:৪৪ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

১৪ মার্চ ২০২৬ রাত ০৮:৫৩:০৫

‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে।

সাংবাদিকদের সম্মানে ১৪ মার্চ শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।

Ad

ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

এ সময় তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সরকারি দল যদি সেক্ষেত্রে অনড় থাকে আমরা তাদের পাশে থেকে শক্তি যোগাব। আর যদি তারা এখান থেকে বিচ্যুত হয় তাদের সোজা করার চেষ্টা করব। না হলে প্রতিরোধ গড়ে তুলব।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এমপি ড. শফিকুল ইসলামহ মাসুদের সঞ্চালনায় এতে জাতীয় প্রেসক্লবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ক্র্যাবসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০







Follow Us