• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪১:৩৯ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি

২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭:১৪

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেছে।

২৫ মার্চ বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Ad
Ad

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

Ad

ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেই শহীদ জিয়াউর রহমানের মাজারে ফিরবেন প্রধানমন্ত্রী। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তারেক রহমান। ওইদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ শুক্রবার বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য দেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এবার ‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে
এবার ‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫২:৪১




রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩০:১৫

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭:১৪



Follow Us