• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২২:০৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নিউজিল্যান্ডকে বিপক্ষে সিরিজ জিতল প্রোটিয়ারা

২৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:০২:৫০

নিউজিল্যান্ডকে বিপক্ষে সিরিজ জিতল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচে দুটি করে জেতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তাই পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। আর এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে খেলতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। আর ২০ ওভারে ৮ উইকেটে স্বাগতিকরা করে ১৫৪ রান।

ক্রাইস্টচার্চে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক জেমস নিশাম। শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১৪ বলে মাত্র ১২ রান করে আউট হন ওপেনার টনি জর্জি। রুবিন হার্মানের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ার পর সাজঘরে ফেরেন আরেক ওপেনার উইয়ান মুল্ডার। তার ব্যাট থেকে আসে ৩১ রান। আর ৩১ বলে ৩৯ রান করেন হার্মান।

দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটি খেলেন কনোর এস্তেরহুইজেন। টুর্নামেন্ট নিজের দ্বিতীয় ফিফটি পূর্ণ করা এই ব্যাটারের এটিই ক্যারিয়ার সেরা ইনিংস। মাত্র ৩৩ বলে খেলা তার ইনিংসটি পাঁচটি চার ও ছয়টি ছয়ে সাজানো। এছাড়া ডিয়ান ফরেস্টার ২১ ও জেসন স্মিথ ১ রান করেন।

নিউজিল্যন্ডের হয়ে বেন সিয়ার্স দুটি এবং জ্যাক ফোলস ও জশ ক্লার্কসন একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ছয় ওভারে ২ উইকেটে স্বাগতিকরা তোলে ৪৬ রান। ক্যাতন ক্লার্ক ২ ও ড্যান ক্লেভার ২২ রান করে আউট হন। আউট হওয়ার আগে ওপেনার টিম রবিনসন ২০ বলে ২৫ ও নিক কেলি ১৮ বলে ১৪ রান করেন।

দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন বেভন জ্যাকব। দলনেতা জেমস নিশামের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৪ রান। এছাড়া জশ ক্লার্কসন ১০ বলে ১৩, কোল ম্যাককঞ্চি ১, জ্যাক ফোলকস ৪ ও কাইল জেমিসন ৪ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি, উইয়ান মুল্ডার ও ওটনিল বার্টম্যান। একটি উইকেট নেন কেশভ মাহারাজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭