• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৫:৩১ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

২৮ আগস্ট ২০২৬ সকাল ১০:২০:০০

রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্যকে ‘দুষ্ট লোকের কথা’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এসব মন্তব্য তার নিজের নয় বলেও স্পষ্ট করেন তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট সমন্বয়করা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন।

এ ছাড়া ওই সময় ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, ডিবি হেফাজতে নাহিদ ও আসিফ থাকার সময় হাসনাত ও সারজিসকে পুকুরপাড়ে জুস খেতে দেখার প্রসঙ্গ টেনে কিছু পুলিশ সদস্য তাদের নিয়ে নানা মন্তব্য করছিলেন।

পোস্টে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই ‘দুষ্ট লোকেরা’ রুমিন ফারহানার মধ্যেও শেখ হাসিনার ছায়া দেখতে শুরু করেছেন।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, চায়ের দোকানে কেউ কেউ এমন মন্তব্যও করছেন যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন এবং সংসদে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ হয়ে উঠেছেন।

তবে এসব মন্তব্যের দায় নিজের ওপর না নিয়ে রাশেদ খাঁন বলেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ