• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:১১:১৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

আট দফা দাবিতে রংপুর অভিমুখে লংমার্চ শুরু ১১ দলের

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৮:৪১

আট দফা দাবিতে রংপুর অভিমুখে লংমার্চ শুরু ১১ দলের

অনলাইন ডেস্ক: আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

এর আগে ১৯ সেপ্টেম্বর শনিবার মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে উপস্থিত আছেন ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত আছেন ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতাকর্মীরা।

সেখানে তারা দলীয় অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

নেতৃবৃন্দ বলেন, বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেয়ারও আহ্বানও জানান তারা।

ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য। সমাপনী সমাবেশ হবে রংপুর জিলা স্কুল মাঠে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ