• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:১১ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন সরিষাবাড়ীর আজাদ

১০ আগস্ট ২০২৩ সকাল ০৮:২৬:৩৩

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন সরিষাবাড়ীর আজাদ
“আব্দুস সামাদ আজাদ তারা”

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন সরিষাবাড়ীর কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদ তারা। এর আগে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Ad

আব্দুস সামাদ আজাদ তারা তৃণমূল থেকে উঠে আসা একজন আওয়ামী ভক্ত মানুষ। রাজনৈতিক জীবন তার বাল্য কাল থেকেই শুরু। তিনি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে জন্মগ্রহণ করেন। আব্দুস সামাদ আজাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পালন করেছেন।

Ad
Ad

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তখন সফর সঙ্গী হয়ে দেশের মাটিতে পা রাখেন। আব্দুস সামাদ আজাদ তারা একজন নিরহংকার এবং সৎ মানুষ।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৪ সরিষাবাড়ী আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সামাদ আজাদ তারা।

আওয়ামী লীগের দুঃসময়ে দলের জন্য শত বাধা বিপত্তির মুখোমুখি হয়েও নিজের অবস্থান অটুট রেখে কাজ করে গেছেন। বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্যাতিত ও দরিদ্র কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তার সেসব অবদানের কথা বিবেচনা করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার আস্থাভাজন ও স্বজনরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৫:৫৭



মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩২:১৩

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬



আকাশসীমা খুলে দিল ইরান
আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৩




Follow Us