• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪৫:২৭ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার

২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১৮

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং একাদশ জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে বহু নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মাহফুজুর রহমান মিতার গ্রেপ্তারের কারণ ও মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

সূত্র: চ্যানেল আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১৮






পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫২:২৭