• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:০৫:৪৯ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

গুলশানে আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মিছিল

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:০৬

গুলশানে আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মিছিল

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান থানা এনসিপির উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি গুলশান-২ মোড় থেকে শুরু হয়ে গুলশান-১-এর শ্যুটিং ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এতে গুলশান থানা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে, শুক্রবার দুপুরে গুলশান এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ। সেখানে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনাস্থল থেকেও উদ্ধার করা হয় পাঁচটি ককটেল। ওই মিছিলের প্রতিবাদেই সন্ধ্যায় মশাল মিছিল করে এনসিপি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪

আজ ১২ সেপ্টেম্বর  শনিবার স্বর্ণের ভরি কত?
আজ ১২ সেপ্টেম্বর শনিবার স্বর্ণের ভরি কত?
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৯:২২