নিজস্ব প্রতিবেদক: ‘যে সংবিধান ফ্যাসিবাদী সংবিধান, সে সংবিধান আমরা চাই না’ বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, একাত্তরের সংবিধান শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান ভারতীয় সংবিধান। এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়েছিল। এই সংবিধানের কারণে জুলাই ২৪শে অসংখ্য ভাই শহীদ হয়েছে। এই সংবিধানের কারণে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ঘরছাড়া ছিল। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি।


১৮ মার্চ বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদর উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নাসীরুদ্দীন আরও বলেন, এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।
তিনি বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে গাছের সঙ্গে বেঁধে আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available