• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:৫১ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বিএনপি

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩৩:১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে।

২৬ আগস্ট বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ
নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ
২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৮:০৫

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০২:৪৮