• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৫:৩৩ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির

১৭ মার্চ ২০২৬ দুপুর ০২:০১:৫৬

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সারাবিশ্বের সভ্য সমস্ত দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটা কথা খুব পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। যুব সমাজ একদম এটা সহ্য করবে না। বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী।

১৭ মার্চ মঙ্গলবার সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

জামায়াত আমির বলেন, কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, এখান থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:০৬




Follow Us