ডেস্ক রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য।
১৮ আগস্ট মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।
তিনি বলেন, দল আমাদেরকে সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার করবো।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। তারপরেও কিন্তু তিনি কখনো তার বক্তব্যে হিংসার কোনো বহিঃপ্রকাশ ঘটাননি। আমাদের প্রধানমন্ত্রীর ওপর অনেক অত্যাচার করা হয়েছে কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দলকে বা অন্য কাউকে অবজ্ঞা করে কোনো কথা বলেননি। এটি তার একটি মহৎ গুণ। জনগণ তাকে বিশ্বাস করেছে।
তিনি আরও বলেন, দেশে কিছু সমস্যা আছে, বিদ্যুৎ এবং গ্যাসের। এটার জন্য উনি চেষ্টা করছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
এ সময় উপস্থিত আরও ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available