• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৫:৫১ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৮ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৪:৫২

কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট: দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

১৮ আগস্ট মঙ্গলবার ভোরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন।

পরে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রমুখ রয়েছেন।

আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ