• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২০:০০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ

১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৬:৪৪

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন সদস্যরা হলেন- অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

১৫ আগস্ট শনিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতৃবৃন্দকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

উল্লেখ্য, প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২