ডেস্ক রিপোর্ট: ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে ঢাকায় অবস্থানরত মুরাদনগরের ২৮ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মেধাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
৩০ অক্টোবর শুক্রবার রাতে ধর্মমন্ত্রীর বাসভবনে ২৮ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর হাতে চেক হস্তান্তর করেন মুরাদনগর থেকে ৬ বার নির্বাচিত এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন, শিক্ষার প্রসার ঘটলেই বাংলাদেশের উন্নতি সম্ভব আমার প্রিয় মুরাদনগর ও বাঙ্গরাকে সমৃদ্ধ ও উন্নত করতে তোমরা তরুনারা পড়াশোনার মাধ্যমে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাকে দিয়ে মুরাদনগরে অসংখ্য প্রতিষ্ঠান করিয়েছেন তোমরাও স্বপ্ন দেখো আগামীতে নিজেরা শিক্ষিত হয়ে শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখবে। শিক্ষা শুধু অ্যাকাডেমিক জ্ঞানলাভ নয় শিক্ষার মাধ্যমে নিজেদের নৈতিক ও মানবিক মানুষ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান ধর্মমন্ত্রী কায়কোবাদ।
তিনি আরও বলেন- মুরাদনগরের শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের মেধা ও আর্থিক চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উদ্যোগের ফলে এই বৃত্তির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করতে ধর্মমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ এবং অভিভাবকসুলভ স্নেহ আমাদের অভিভূত করেছেন বলে মন্তব্য করেছে শিক্ষার্থীরা।
এ জন্য তাঁর প্রতি তারা গভীর কৃতজ্ঞতাও জানান ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন আমরা বিশ্বাস করি, এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available