অনলাইন ডেস্ক: শুধু নীতি তৈরিই নয়, ঢাকা শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা মূল্যায়ন করা প্রয়োজন।
৬ জুন শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে যে কাঠামোগত পরিবর্তনগুলো করা হয় সেগুলো পরিকল্পনামাফিক হতে হবে।
ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই দেশপ্রেম নিয়ে কাজ করা প্রয়োজন। অনেক প্রকল্প নেয়া হলেও বুড়িগঙ্গাসহ চারপাশের উন্নতি হয় না।
এসব নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available