অনলাইন ডেস্ক: একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ জুন বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নবগঠিত রুহিয়া উপজেলায় মির্জা ফখরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ের জনসভায় যে সব প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সবটাই আমরা একে একে পূরণ করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার, কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা, সেই কথাগুলো পালন করার চেষ্টা করছি। এই সরকারের তিন মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তরুণ-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে, এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদের মুক্তি হতে হবে। তরুণরা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে, এই মাদকের থেকে দূরে থাকার জন্য, এটা খুব জরুরি দরকার।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available