অনলাইন ডেস্ক: একদলীয় শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ জিয়া চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদা তবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের আমলে কখনোই এ দিনটি স্বাভাবিকভাবে পালন করতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, দলের নেতা-কর্মীরা যখনই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন, তখনই পুলিশি বাধা ও হামলার শিকার হয়েছেন। জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছিল। জনগণকে ঐক্যব দ্ধ করে দেশের পরিবর্তনের নেতৃত্বও দেন।
এসময় বিএনপির স্থায়ী কমি টির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় প্রহরীর ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available