• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:১৬:১৬ (16-May-2026)
  • - ৩৩° সে:

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

১৬ মে ২০২৬ সকাল ০৯:০৩:১০

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ এবং একতরফাভাবে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য চরম হুমকি হয়ে উঠেছে।

ঐতিহাসিক ১৬ মে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে ১৫ মে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে ধারাবাহিকভাবে বাঁধ নির্মাণ করায় নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Ad
Ad

ফারাক্কা দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে অংশ নিয়েছিল।

Ad

মির্জা ফখরুল দাবি করেন, ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে গঙ্গার পানি একতরফাভাবে সরিয়ে নেওয়ার কারণে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুকরণের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, জীববৈচিত্র্যের ক্ষতি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। সেই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব এখন দেশের মানুষের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সম্ভাব্য মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় মওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছিলেন। এরপর থেকেই ফারাক্কা বাঁধ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

ফারাক্কা দিবসের বার্ষিকীতে দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us