• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৪৯ (15-May-2026)
  • - ৩৩° সে:

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: নেতাকর্মীদের জামায়াত আমির

১৫ মে ২০২৬ দুপুর ০২:৩৫:১২

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: নেতাকর্মীদের জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে কেউ মনে করত না জামায়াত একদিন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে। তবে এখন অনেকেই দলটিকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। এজন্য নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

১৫ মে শুক্রবার রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ডা. শফিকুর রহমান বলেন, ‘দুইটা সার্চ লাইট এখন আপনাদের দিকে তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।’

Ad

তিনি নেতাকর্মীদের সতর্ক করে আরও বলেন, ‘সাদা কাপড় যারা পরে তারা খুব সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও সেটা বেশি দৃশ্যমান হয়। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে।’

জামায়াত আমির বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে দলটি আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে। জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ, সেদিন সব নদী এক মোহনায় এসে সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে-আমাকে করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। মনে করত, একটা কার্যকর দল হিসেবেই টিকে থাকবে। এখন অনেকে মনে করে আপনারাই হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। তাই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। এসময় কেন্দ্রীয় নেতা মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

এর আগে সকালে একদিনের সফরে রংপুরে পৌঁছান জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে অংশ নেন। এছাড়া জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
১৫ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৪










Follow Us