• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:০৫:০৬ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

আবারও আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত: নাহিদ ইসলাম

১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০১:২৪

আবারও আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায় নাহিদ ইসলাম। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

১৩ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতিতে এনসিপি আহ্বায়ক এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেছেন, এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই। দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে।

জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বের উষ্ণতম বছর হতে পারে ২০২৬
বিশ্বের উষ্ণতম বছর হতে পারে ২০২৬
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৯:১৬


লিটনের বিশ্ব রেকর্ড
লিটনের বিশ্ব রেকর্ড
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৩:৫৮


সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:২২





ফের কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৯:৩৩