• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৫:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ চলছে

২৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৪:৪৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে।

২৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশটি শুরু হয়। এতে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশ পরিচালনা করছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আরও পড়ুন

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: হাসনাত আবদুল্লাহ

সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতাদের। ইতোমধ্যে বিভিন্ন দলের নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গণভোটের ফল দ্রুত বাস্তবায়ন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবি জানাচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া বক্তারা রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের বিষয়েও বক্তব্য রাখছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭