• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৫:০৯ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা

১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৪:৩২

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন রুমিন ফারহানা।

Ad
Ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে বড় ব্যবধানে বিজয়ী হন তিনি।

এরইমধ্যে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। শপথ শেষে তারা বৈঠকে বসেন।

আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি নেতার মরদেহ
শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি নেতার মরদেহ
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:৩৪

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:৩৩


অবশেষে শপথ নিলেন এনসিপির এমপিরাও
অবশেষে শপথ নিলেন এনসিপির এমপিরাও
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৯:১১




রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৬:৩০

শপথ নিলেন ১১ দলীয় জোটসহ স্বতন্ত্র প্রার্থীরা
শপথ নিলেন ১১ দলীয় জোটসহ স্বতন্ত্র প্রার্থীরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:১৩


Follow Us