• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১১:১২ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপি সংবিধান সংস্কারে শপথ না নিলে, শপথ নেবে না জামায়াতও

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৯:৪৫

বিএনপি সংবিধান সংস্কারে শপথ না নিলে, শপথ নেবে না জামায়াতও

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথ নেবেন না। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ মঙ্গলবার গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।

Ad

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন।

Ad
Ad

তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

এদিকে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’

দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৬:৩০

শপথ নিলেন ১১ দলীয় জোটসহ স্বতন্ত্র প্রার্থীরা
শপথ নিলেন ১১ দলীয় জোটসহ স্বতন্ত্র প্রার্থীরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:১৩

সেই জার্সি পরেই সংসদে শপথ নিতে এলেন হাসনাত
সেই জার্সি পরেই সংসদে শপথ নিতে এলেন হাসনাত
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৮:০৮

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৪



দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৫:২৬




Follow Us