• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৭:১০ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান

১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৫:১৯

এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার আগে তিনি এখন মনোযোগ দিচ্ছেন রাজনৈতিক সম্প্রীতির দিকে।

Ad

এ লক্ষ্যে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে। এ ধারাবাহিকতায় এবার তিনি দেখা করতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে।  

Ad
Ad

১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তারেক রহমান। 

এর আগে, ১৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।

নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপি চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বিরোধী দলগুলো।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয় নতুন সরকার গঠনের প্রক্রিয়া। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, একই দিনে সকালে শপথ গ্রহণ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারাই হবেন দেশের নতুন সরকার। শপথগ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেফতার- ১০
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেফতার- ১০
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৯:০৩






প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৯:৩১

অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৫:১৪


নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৫:১৪


Follow Us