• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২১:২২ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

শপথ অনুষ্ঠানে মোদি এলে আমরা যাবো কিনা ভাবতে হবে: আসিফ মাহমুদ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৮:৪৮

শপথ অনুষ্ঠানে মোদি এলে আমরা যাবো কিনা ভাবতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাবো কিনা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১৪ ফেব্রুয়ারি শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যে যে উপকরণগুলো শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে গড়ে তুলেছিল, সে উপকরণগুলো আবারও গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন

পোষাক শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

তিনি সতর্ক করে বলেন, দেশের ৪৬ শতাংশ জনগণ যারা বিএনপিকে ভোট দেয়নি, তাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না।

প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, নির্বাচনের আগে থেকেই প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত করেছে।

এ সময় তিনি পরবর্তী সরকারের কাছে আওয়ামী লীগ আমলে সংঘটিত সকল নির্যাতন ও জুলুমের বিচারের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

নতুন দায়িত্বে এমপি ইশরাক
নতুন দায়িত্বে এমপি ইশরাক
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৫১

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২




আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:০৩