• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১২:৪৩:২২ (01-May-2026)
  • - ৩৩° সে:

এনডিটিভিকে জামায়াতের আমির

নির্বাচনে জয়ী হলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪১:৪৮

নির্বাচনে জয়ী হলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটিকে অগ্রাধিকার দিচ্ছি।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান মর্যাদার অধিকারী। আমরা মনে করি, প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। শুধুমাত্র ধর্মবিশ্বাসের ভিত্তিতে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ধারণাকে আমরা প্রশ্রয় দিই না।’

Ad

ভারত সফরের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘ভারত সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১৬ মাস পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামি জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। দলটির নেতৃত্বাধীন নির্বাচনী জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, জামায়াতের নির্বাচনী সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। অতীতে দলটির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us