নিজস্বপ প্রতিবেদক : আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়- রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে বিকেল ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হবে।


এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available