• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৩৫:৩৫ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা জাতীয় পার্টির

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪১:৪০

রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও জাতীয় পার্টির নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে দলটি একটি রাজনৈতিক সুযোগ পেয়েছে। তিনি বলেন, “রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তার প্রতিদান দেওয়ার সুযোগটি জাতীয় পার্টি কাজে লাগাতে চায়।”

তিনি আরও জানান, জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্দেশ দিয়েছেন, দলের সব নেতা-কর্মী যেন রুমিন ফারহানার পক্ষে কাজ করেন।

সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন না করার ঘোষণার পর দলটি দলগতভাবে ‘হাঁস’ প্রতীকের প্রতি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, এখনই সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। তিনি বলেন, “আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়ী হতে হবে। এরপর এসব সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সামনে ১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যাতে পেশিশক্তি, কালো টাকা, ভয়ভীতি ও হুমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোট থেকে বঞ্চিত না হন এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন—এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা অভিযোগ করেন, তার নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। রাতে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এবং অনেককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ‘হাঁস’ প্রতীকের পক্ষে কাজ করতে চাপ দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছেন এবং আগামী দুই দিনে এসব অর্থ বিতরণ করা হতে পারে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে গ্রেপ্তারের হুমকি পাওয়ার কথা জানিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেঁজুর গাছ’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮

Follow Us