• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৭:১৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে উন্মুক্ত আলোচনার আহ্বান জামায়াত আমিরের

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:৩৩

তারেক রহমানকে উন্মুক্ত আলোচনার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত জনমঞ্চে রাজনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

Ad
Ad

বার্তায় জামায়াত আমির বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন থেকেই রাজনৈতিক বৈধতা জন্ম নেয়। ন্যায্যতা ও জনগণের আস্থার অভাব থাকলে কোনো নির্বাচনের ফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশের তরুণ সমাজের প্রতি রাজনৈতিক নেতৃত্বের একটি ঐতিহাসিক দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে। তরুণদের সামনে প্রমাণ করতে হবে যে রাজনীতি শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে। গণমাধ্যমের উপস্থিতিতে এবং জনগণের সরাসরি নজরদারির আওতায় দাঁড়িয়ে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করা জরুরি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন। এ প্রেক্ষাপটে তিনি তাকে একটি উন্মুক্ত জনমঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, ‘সেখানে আমরা দু’জন নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব, আর জনগণই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে।’

শেষে জামায়াত আমির বলেন, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে জনগণের রায় ও ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানোই হবে আমাদের প্রধান অঙ্গীকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বেগমগঞ্জে ১০ দলের নির্বাচনী অফিসে আগুন
বেগমগঞ্জে ১০ দলের নির্বাচনী অফিসে আগুন
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩:৫৪



সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:০০




লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৬


Follow Us