• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৪:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫

৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১

কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াতের তিনজন এবং বিএনপির দুইজন কর্মী রয়েছেন বলে জানা গেছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী মিছিল সালদৈ বাজার এলাকায় বিএনপির কার্যালয়সংলগ্ন স্থানে পৌঁছে বক্তব্য দেওয়ার সময় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গাজীপুর-৪ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় তাদের দুই কর্মীকে মারধর করে আহত করা হয়। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়, এতে জামায়াতের তিনজন কর্মী আহত হন।

তিনি আরও জানান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে নেতাকর্মীদের এলাকা ত্যাগ করতে বলা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম মুঠোফোনে জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us