• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৫:১৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ

২৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৪১:৩২

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ

নিজস্ব প্রতিবেদক : ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি

পার্থ বলেন, বেহেশত-দোজখের মালিক আল্লাহ। ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিলে জান্নাতে যাবে তাহলে সে শিরক করল। এ ধরনের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উল্টো তাদেরকে বলে দিবেন- আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়।

তিনি আরও বলেন, আমি শেখ হাসিনার চো‌খে চোখ রে‌খে চোরগু‌লোর বিরুদ্ধে কথা বলেছি, চোরগু‌লো‌কে একে একে খুঁজে বের করেছি। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মামলা হয় তখন আমিই প্রথম বলেছি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেত্রী খা‌লেদা জিয়া।

১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রতিটি প্রার্থীই আপনাদের কাছে এসে বলবে ভোলা-বরিশাল সেতু, মে‌ডিকেল কলেজ, গ্যাস ও বিদ্যুৎ দেবো। আমিও একই কথা বলবে। কিন্তু আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে, এটাই বড় কথা। আমি আপনাদের ভোটে এমপি হয়ে সংসদে গেলে প্রথম দিনই ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদ গরম বিষয়ে ফেলব। ‌ভোলা-করে সেতু, বরিশাল কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে।

আরও পড়ুন

আইজিপির অপসারণ চায় এনসিপি

দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর র‌শিদ দেওয়ানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির শ‌ফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর শফিউল, ত‌রিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০