• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১৪:০৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার: নাহিদ

২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৬:৫৯

এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

২৩ জানুয়ারি শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ঢাকা-১১ আসনে আয়োজিত এক গণমিছিলে অংশ নেন। এ সময় ১০ দলীয় জোটের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন তিনি।

Ad
Ad

গণমিছিলে নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।’

Ad

তিনি আরও বলেন, এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং ক্ষমতার কাঠামো পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের জাতীয় সংসদে পাঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, নির্বাচিত হলে তিনি এলাকায় দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন। পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণমিছিলে এনসিপি ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮




Follow Us