• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৮:০৫:১৬ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

৭ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪১:১১

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে আমিরের বসুন্ধরা কার্যালয়ে দেখা করেন তিনি।

Ad

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

Ad
Ad

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নির্বাচন-পূর্ব সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ব্যাহত না হয়— সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশ, শিক্ষা ও তরুণ প্রজন্মের কল্যাণে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us