• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৮:০১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আ.লীগ: রিজভী

৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১৬

বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আ.লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

৩ জানুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশ ফেডারল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

তিনি বলেন, বেগম জিয়া নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন- যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯