• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৭:৫০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫১:৪৩

টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামে চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যাবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

৪ জানুয়ারি রোববার সকালে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রি করার দায়ে সদর উপজেলায় গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই উপজেলায় কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে এক লক্ষ টাকা এবং করটিয়া বজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

অভিযানের সন্তোষ প্রকাশ করে কজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, জেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্তিম সংকট সৃষ্টি করে অধিক দামে বিক্রি করছে। ফলে ভোক্তা পর্যায়ে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩ থেকে ৪শ’ টাকা বেশি দামে সিলিন্ডার সংগ্রহে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অত্যন্ত যোক্তিক। ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অভিযানে সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮