• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:৩৩ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬

মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মাহদী আমিন

তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তার পরিবারের একজন ফরম সংগ্রহ করে নিয়ে গেছেন।

ঠাকুরগাঁও-১ আসন দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবর প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আজ আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি আমাদের দলের জন্য দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে তার রাজনৈতিক প্রভাব অটুট। আমরা দৃঢ় বিশ্বাস করি ভোটাররা তার প্রতি আস্থা দেখাবেন এবং আমাদের দলের শক্তি আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি

এর আগে, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব নিজেই। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে তিনি নিজের নাম ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ