• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:০৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থি হতে হবে: সাদিক কায়েম

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৭:৪০

রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থি হতে হবে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, বুদ্ধিজীবীরা সব সময় জাতিকে পথ দেখিয়েছেন। শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্ন ছিল বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন। তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

১৪ ডিসেম্বর রোববার সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ছাত্র শিবিরের দায়িত্বে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আমরা সবসময় আপসহীন। সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।’

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২৪-এর মাধ্যমে দিল্লীর আজাদী থেকে মুক্তি পেয়েছি।

উল্লেখ্য, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২