• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২৬:৪৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে চায় বিএনপি

২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৪:৩৫

ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

Ad

২৭ অক্টোবর সোমবার দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

Ad
Ad

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন,  ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।’

জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে নেতৃত্ব পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয় বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে। যেখানে থাকবে গণতন্ত্র ও ন্যায়বিচার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৫:০৪



Follow Us