• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৬:২৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ

২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯

ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারির মধ্যেই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে নোঙর করেছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। ইসরাইলি গণমাধ্যমগুলোর দাবি, ইরানকে চাপে রাখার কৌশলের অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

Ad

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের তীরে অবস্থিত এই বন্দরে মার্কিন যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্বপরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবেই এই মোতায়েন করা হয়েছে।

Ad
Ad

তবে এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে সম্মত না হয় কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করে, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, ‘মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে। কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তাহলে তা আর সীমিত থাকবে না, এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।’

অন্যদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চালিয়ে যাচ্ছে। তবে তেহরানের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৫৯



আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯



Follow Us