• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪১:৫০ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে

১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৬:৩৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে

অনলাইন ডেস্ক: এবার দীর্ঘ ২১ বছর পরে কক্সবাজারের মাটিতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি যাচাই করতে সেখানে গিয়ে পৌঁছেছেন সরকারের ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

১২ জুন শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে পা রাখা সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আগামী ১৩ জুন শনিবার দিনব্যাপী কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।

কক্সবাজারে পৌঁছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের কার্যালয়ে বৈঠক করছেন। বৈঠক শেষে তারা একে একে প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রকল্পগুলোর উদ্বোধনী স্থান, ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা, বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশস্থল পরিদর্শন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮


Follow Us