• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৪:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত

১০ জুন ২০২৩ সকাল ১০:০২:৪১

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত
মোহাম্মদ আলী আরাফাত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।  

৯ জুন শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

আগামী ১৭ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।

এরআগে, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০