ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের মনোনয়ন বোর্ড। ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটিই মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে।
তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে কাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর।
এ উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available